দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৬টা থেকে ১০টার মধ্যে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ অ্যাপসের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, নড়াইল ও গোপালগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে তালিকাভুক্ত বাকি জেলাগুলোর বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার কারণে এসব জেলার সব এলাকায় একসঙ্গে বৃষ্টি নাও হতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কোনো কোনো এলাকায় স্বল্প সময়ের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এমএম/